মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও নিরাপদ মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ      ● ভালুকায় বেকারিতে অভিযান, মালিককে এক লাখ টাকা জরিমানা      ● মোংলায় পশুর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ      ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫      ● ফরিদপুরে আওয়ামী লীগের হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● খেলাপি ঋণ আদায়ে পুলিশ-বিএবি ত্রৈমাসিক সমন্বয় সভার প্রস্তাব      ● এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র‍্যালি ও শোকসভা      ● কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন       ● শেখ হাসিনা নিজেই ফিরতে চান, বলবেন ‘প্রত্যর্পণ করে দাও’: তথ্য উপদেষ্টা      ● হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু      ● ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১      
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও নিরাপদ মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরা সদর উপজেলা পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা/উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১০ নভেম্বর সকাল ১০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ হলরুমে মাগুরা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এই অনুষ্ঠান করা হয়। 

 মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও উত্তম মৎস্য চাষ বিষয়ে ৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মৎস্য অফিসার, সাধন চন্দ্র সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নিবাহী অফিসার ইউএনও  মেহেরুন্নাহার, প্রশিক্ষক হিসেবে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ ও শালিখা উপজেলা মৎস্য অফিসার মো: ওমর সানি।

অভয়াশ্রম ব্যবস্থাপনা ও উওম মৎস্য চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ক্ষতিকর দিক আলোচনা হয়। অভয়াশ্রমে কেউ যেন মাছ নিধন বা নিষিদ্ধ জাল ব্যবহার না করে সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। 

এছাড়া মাছ চাষে পুকুর প্রস্তুতি, পোনা ব্যবস্থাপনা, রোগ বালাই নিরাময় বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মাছ চাষে যেন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার না হয় সে বিষয়ে আলোকপাত হয়। সর্বোপরি নিরাপদ মাছ চাষে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close