মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় বেকারিতে অভিযান, মালিককে এক লাখ টাকা জরিমানা      ● মোংলায় পশুর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ      ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫      ● ফরিদপুরে আওয়ামী লীগের হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● খেলাপি ঋণ আদায়ে পুলিশ-বিএবি ত্রৈমাসিক সমন্বয় সভার প্রস্তাব      ● এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র‍্যালি ও শোকসভা      ● কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন       ● শেখ হাসিনা নিজেই ফিরতে চান, বলবেন ‘প্রত্যর্পণ করে দাও’: তথ্য উপদেষ্টা      ● হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু      ● ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১      ● উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন      
মোংলায় পশুর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৫:২৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত সাবিত খান চাঁপাইনবাবগঞ্জ জেলার সোলিমাবাদ খানপাড়া এলাকার বাসিন্দা ফিলটার খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা খালাস এবং বহনের কাজে নিয়োজিত ছিল ‘মেসার্স আল্লাহ সহায়’ নামে একটি বাল্কহেড-কার্গো। সাবিত খান ওই বাল্কহেড কার্গোতে এস্কর্ট (নিরাপত্তাকর্মী বা প্রতিনিধি) হিসেবে দায়িত্ব পালন করতে সম্প্রতি গত দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোংলায় আসেন। 

রবিবার (৮ নভেম্বর) দুপুরে তিনি মোংলা নদীতে  গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে স্রোতের টানে তিনি তলিয়ে যান। আশপাশের মানুষ বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান, তবে মুহূর্তের মধ্যেই তিনি গভীর পানিতে তলিয়ে গিয়ে দৃষ্টির আড়ালে চলে যান।

তাকে উদ্বার করতে নৌবাহিনী - কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের উদ্বারকারী  দল  মোংলা নদীতে উদ্বার অভিযান চালিয়েছিলো। 

আজ  ৯টা ১০ মিনিটে সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close