বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: জাহিদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৫ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বেগম খালেদার চিকিৎসা বাসা থেকেই হচ্ছে জানিয়ে ডা. জাহিদ বলেন, মাঝে মাঝে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে এবং চিকিৎসকরা তাকে নিয়মিত পরিদর্শন করছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, এবং সকলকে তার সুস্থতার জন্য দোয়া করতে বলেছেন।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান এবং তিন নাতনী ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান যত্ন নিচ্ছেন, ফলে মানসিকভাবে তিনি আগের চেয়ে ভালো আছেন।

খালেদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, যদি চিকিৎসকরা মনে করেন তিনি দেশে ফিরে যাওয়ার মতো অবস্থায় আছেন, তখনই তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close