সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত
১০ যাত্রীর সবাই মারা গেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৭ AM

এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাইলট ও ৯ যাত্রীর সবাই মারা গেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেরিং এয়ারের সিঙ্গেল-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি নরটন সাউন্ড এলাকার দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। গত ২৫ বছরে আলাস্কার অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে একে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ২ টা ৩৭ মিনিটে ইউনালাকলিট থেকে ৯ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে বিমানটি। এটিই বিমানটির সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। আর আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ।

মার্কিন কোস্ট গার্ডের মুখপাত্র মাইক সালার্নো জানিয়েছেন, উদ্ধারকারীরা হেলিকপ্টারের মাধ্যমে বিমানটির শেষ অবস্থানে অনুসন্ধান চালানোর সময় ধ্বংসাবশেষ দেখতে পান। পরে দুইজন উদ্ধারকর্মী নিচে নেমে তদন্ত করেন।

কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষ আলাস্কার সাগরের বরফের ওপরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। উজ্জ্বল রঙের জরুরি পোশাক পরা দু’জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জাতীয় আবহাওয়া দফতরের তথ্যমতে, দুর্ঘটনার সময় হালকা তুষারপাত ও কুয়াশা ছিল এবং তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি ফারেনহাইট।

এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায়ও ওই বিমানের চালক এবং ৬৮ যাত্রীর সবাই নিহত হয়েছিলেন।





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close