বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুনিদের বিচার দ্রুত শুরু করতে হবে: জনি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৭ পিএম

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুদল লতিফ জনি বলেছেন, গত ৫ আগস্টে স্বৈরাচার পতন হয়েছে। স্বৈরাচারিনি ভারতে পালিয়ে গেছে। কিন্তু জুলাই -আগস্টে যারা প্রাণ হারিয়েছেন তাদের সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। দেশের মানুষ এখনো সঠিক হিসাব জানে না। এই আন্দোলনে শুধু ফেনীতেই ৪ আগস্টে  ১১ জন শহীদ হয়েছেন, তাদের হত্যাকারীদের বিরুদ্ধে এখনো বিচার শুরু হয়নি। তাদের বিচার দ্রুত শুরু করা হোক। শহীদ পরিবার যেন সেই বিচার দেখতে পায়, সেজন্য প্রশাসনকে দ্রুত বিচার শুরু করতে হবে।

ক্রসফায়ারে নিহত ফেনীর যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার প্রদান উপলক্ষে সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

বিগত আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক ছাত্রনেতা আবুদল লতিফ জনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলনে ফেনীতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিটি পরিবারের কাছে বিএনপি গিয়েছে। আমি নিজেও শহীদ ভাইদের কবর জিয়ারত করেছি। পরিবারের পাশে দাড়িয়েছি। তাদের চোখে মুখে দেখেছি, তারা খুনিদের বিচার দেখতে চায়। এই বিচার দ্রুত শুরু করা এখন সময়ের দাবি।

বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচার হাসিনার হাত থেকে দেশের মানুষের মুক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম চালিয়েছে বিএনপি। এই দীর্ঘ আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী গুম-খুন হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে। ধারাবাহিক এই আন্দোলনে নতুনমাত্রা যোগ হয় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলনে অনেক মায়ের বুক খালি হয়েছে। বাবা তার ছেলেকে হারিয়েছেন। অনেক বোন তার ভাইকে হারিয়েছেন। অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। অনেক সন্তান তার বাবাকে হারিয়েছেন। তাদের এই ত্যাগের বিনিময়ে পেয়েছি স্বৈরাচারিনি মুক্ত বাংলাদেশ। 

ফেনী ৩ আসনের মাটি ও মানুষের নেতা আবদুল লতিফ জনি বলেন,  ফেনীতে যারা হত্যা করেছে, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাসহ দেশের বাইরে লুকিয়ে আছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তারা যেন কোনভাবে ছাড় না পায়। জননেতা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ পরিবারের পাশে দাড়ানো সত্যি প্রশংসার কাজ। মানবিক কাজের জন্য দেশের মানুষ ইতোমধ্যে তারেক রহমানকে শ্রদ্ধা জানানো শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close