শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, জারি রেড অ্যালার্ট      ● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      ● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      ● রাতভর চার্জে রাখলে ফোনের ব্যাটারির ক্ষতি হয় কি?      ● ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪      ● হামের টিকা নিয়ে বিগত সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী      ● জ্বালানির দাম বাড়ায় শেয়ারবাজারে নতুন উদ্বেগ      ● ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল      ● গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেকে জীবিত উদ্ধার      ● আলিয়া ভাটের যে তথ্যগুলো অনেকেরই অজানা      
মির্জাপুরে কুরআন শরীফকে অবমাননা করায় এক যুবক গ্রেপ্তার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:৫০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কুরআন শরীফের উপর বসে নিজের ছবি রেখে অবমাননার করায় তাইজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও মির্জাপুর থানা পুলিশ।  

রবিবার (২৬ জানুয়ারি) রাত সারে ৮ টার দিকে  উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামের মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম বানেছ মিয়া। 

স্থানীয় ও পুলিশ জানায়, রবিবার রাত ৮টার দিকে পবিত্র কোরআন শরীফের উপর বসে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও তার ইমোতে সেই ছবি প্রকাশ করেন। এ সংবাদ তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে রাতেই শতাধিক এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে। 

বিষয়টি স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তাইজুল ইসলামের মা তাসলিমা বেগম বলেন, তাইজুল ইসলাম পেশায় একজন নির্মাণ শ্রমিক। তাদের পুরো পরিবার মানিকগঞ্জ জেলার একটি দরবার শরীফের পীর ভক্ত। মাঝে মাঝে তারা পরিবার সহ ওই পীরের দরবারে যাতায়াত করেন। 

দূল্যা বেগম গ্রামের বাসিন্দা কাজী শফিকুল ইসলাম শফিক বলেন, ও যে কাজ করেছে তা ইসলামের বিরোধী। ওর ভাগ্য ভাল গণধোলাইয়ে মৃত্যু হয় নাই। প্রশাসনের কাছে ওর কঠিন শাস্তি দাবি করছি যাতে আর কেউ এমন কাজ করতে সাহস না পায়।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, তাইজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করার পর সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close