প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম

রাজবাড়ী পাংশায় ফ্যানের সাথে ফাঁস নিয়ে রাসেল বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাট্টা ইউপির মুচিদহ খামারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল ওই গ্রামের আব্দুল হালিম বিশ্বাস এর ছেলে। রাসেল মানসিক ভারসাম্যহীন ছিল।
স্থানীয়রা জানায়,দুপুরে নিজের চৌচালা টিনের ঘরে সিলিং ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে পরে রাসেল। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে দেখতে পোয়। এসময় দড়ি কেটে তাকে নামিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, সংবাদ পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রাসেল কিছুটা ভারসাম্যহীন থাকায় এবং কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর