শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      ● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      ● রাতভর চার্জে রাখলে ফোনের ব্যাটারির ক্ষতি হয় কি?      ● ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪      ● হামের টিকা নিয়ে বিগত সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী      ● জ্বালানির দাম বাড়ায় শেয়ারবাজারে নতুন উদ্বেগ      ● ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল      ● গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেকে জীবিত উদ্ধার      ● আলিয়া ভাটের যে তথ্যগুলো অনেকেরই অজানা      ● সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কে আসিফ খান      
হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রতিনিধি, কোম্পানীগঞ্জ( নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সফরকালে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার দুপুরে হুমায়ুন কবিরের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মধ্যাহ্নভোজ শেষে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

এ সময় তিনি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আহ্বায়ক হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হুমায়ুন কবিরের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানতে চান তিনি। এ সময় হুমায়ুন কবিরের দ্রুত সুস্থতা কামনা করেন ইশরাক হোসেন।

মধ্যাহ্নভোজ ও মতবিনিময়কালে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ইশরাক হোসেন   মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী   কোম্পানীগঞ্জ   নোয়াখালী   বসুরহাট   হুমায়ুন কবির   বিএনপি   স্বেচ্ছাসেবক দল   বিএনপি নেতাকর্মী   রাজনৈতিক মতবিনিময়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close