শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্বাস্থ্য সহকারী আউয়াল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার      ● অপ্রতিম হত্যার পরও হুমকি, তদন্তে পরিবারের আশঙ্কা      ● দেশের সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ      ● নেত্রকোনায় নিখোঁজ নারীর লাশ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার      ● হকিতে জয়ের ধারা অব্যাহত বাংলাদেশের      ● ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডালের বাজারে মন্দা, পরিবহন খরচে বাড়তি চাপ      ● স্বর্ণের পর কমল রুপার দামও      ● ২৬ সেপ্টেম্বর ঢাকায় নামাজের সময়সূচি      ● হরমুজ নিয়ে শর্ত মানলেও পরমাণু ইস্যুতে অনড় ইরান      ● ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিচ্ছেন ট্রাম্প      ● দুর্গাপূজায় টানা ৭ দিনের ছুটি      
স্বাস্থ্য সহকারী আউয়াল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৯ পিএম

টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারী আব্দুল আউয়াল শফি হত্যা মামলায় মো. শাকিল খান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার শাকিল খান বাসাইল থানার বর্ণি কিশোর গ্রামের মো. আতাউয়ার খানের ছেলে।

পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর দুপুরে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া-বাসাইল সড়কের নলুয়া ও বিমান বাহিনীর ঘাঁটির মধ্যবর্তী এলাকায় আব্দুল আউয়াল শফির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথা, গলা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের পাশেই তাঁর ব্যবহৃত মোটরসাইকেল পড়ে ছিল।

পুলিশের দাবি, ঘটনাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শুরু করা হয়। তদন্তের অংশ হিসেবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য যাচাই করা হয়।

পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শাকিল খানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁর হেফাজত থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য সহকারী আউয়াল হত্যা   আব্দুল আউয়াল শফি   টাঙ্গাইল   সখীপুর   হত্যা মামলা   শাকিল খান   যুবক গ্রেপ্তার   স্বাস্থ্য সহকারী   সিসি ক্যামেরা   পুলিশ   টাঙ্গাইলের খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close