শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় বালু উত্তোলন ও টপ সয়েল কর্তন প্রতিরোধে বিশেষ সভা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:৫২ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীর তলদেশ থেকে বালু উত্তোলন এবং কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) কর্তন প্রতিরোধে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস। তিনি বলেন, "বালু উত্তোলন এবং টপ সয়েল কর্তন শুধু পরিবেশের জন্য নয়, আমাদের অর্থনীতি এবং জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। এ বিষয়ে সকলের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা জরুরি।"

সভায় অন্যান্য বক্তারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে অবৈধ কার্যক্রম বন্ধে দৃঢ় প্রতিশ্রুতি দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার ডা. তাকিউল আহসান ও ক্যাপ্টেন আদিল, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসেন, চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, গণধিকার পরিষদের মেঘনা উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, যুবদল নেতা মাসুরুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, কবি নজরুল সরকারি কলেজের সমন্বয়ক রুপ মিয়া হোসাইন (রাজ), ছাত্র প্রতিনিধি আকিব হাসান পলাশ ও নাদিমুজ্জামানসহ অন্যরা।

উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভা শেষে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে ইউএনও হ্যাপী দাস বলেন, "সকলের আন্তরিক প্রচেষ্টায় মেঘনাকে আমরা একটি পরিবেশবান্ধব, সুরক্ষিত এবং উন্নয়নমুখী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।"


স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close