মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারছে না ভারত      ● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      
ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১:২৩ পিএম

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে জি টু জি পদ্ধতিতে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ভিয়েতনাম থেকে জি টু জি পর্যায়ে ১ লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে বৈঠকে রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয় সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, চলতি মাসে ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত থেকে আমদানি করা প্রতি কেজি চালের দর ছিল ৫৬ টাকা এবং পাকিস্তান থেকে আমদানিতব্য চালের দর ছিল প্রতি কেজি প্রায় ৬০ টাকা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close