প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:১১ পিএম

দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের জন্য কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার (২৭ জানুয়ারি) দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক রুহুল কবির রিজভী, সদস্য সচিব এম রশিদুজ্জান মিল্লাত, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, তাইফুল ইসলাম টিপু, মুহাম্মদ মুনির হোসেন, তারিকুল আলম তেনজিং ও আবদুস সাত্তার পাটোয়ারী।
এর আগে গত ২০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সদস্য পদ নবায়ন করেন।
সারাদেশে ৪১ লাখ সদস্য পদ নবায়নের টার্গেট নিয়েছে বিএনপি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এমআর