প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৪:৩৫ পিএম

বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবাষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া এবং কবর জিয়ারত অনুষ্ঠান শুরু হয়। জুম্মা নামাজ শেষে কোকোর কবরে শ্রদ্ধা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নির্বাহী কমিটির সাবেক ১নং সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। তিনি মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো।
স্বদেশ প্রতিদিন/এমআর