শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মুলাদীতে অনলাইন জুয়ায় আসক্ত এক ব্যক্তির লাশ উদ্ধার      ● পলাশে গণপিটুনিতে ডাকাতি সহ ৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী জালাল নিহত      ● গণতন্ত্রের স্থায়ী সমাধান না হওয়ায় ফিরেছে ফ্যাসিবাদ: রিজভী      ● ধর্মীয় আয়োজনে নানাবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন      ● চালের দাম বাড়তি, মুরগি-ডিমে স্বস্তি      ● বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার      ● হরমুজ প্রণালিতে হামলার প্রভাব, বাড়ছে তেলের দাম      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান      ● জি-২০ সম্মেলনে পুতিনকে চান ট্রাম্প      ● এনটিআরসিএর নিয়োগে ত্রুটি ছিল, বললেন শিক্ষামন্ত্রী      ● ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী      ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      
মুলাদীতে অনলাইন জুয়ায় আসক্ত এক ব্যক্তির লাশ উদ্ধার
নিপু খানম, মুলাদী (বরিশাল)
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:১৫ পিএম

বরিশালের মুলাদীতে আলমগীর রাড়ী (৪৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের চর পদ্ম স্কুলের হাট এলাকায় শ্বশুর আবুল সরদারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আলমগীর মুলাদীর গাছুয়া ইউনিয়নের চর ডুমুরিতলা গ্রামের পণ্ডিত বাড়ির বাসিন্দা। তিনি শ্বশুরবাড়িতে ঘর তুলে বসবাস করতেন এবং কৃষিকাজ করতেন।

পরিবারের দাবি, আলমগীর অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে তাঁর প্রায় ৩০ লাখ টাকা ঋণ হয়েছিল। তাঁর স্ত্রী বিউটি বেগম জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্বামীকে ডাকতে গিয়ে বারান্দার চালার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর ভাষ্য, অনলাইন জুয়া নিয়ে তাঁদের মধ্যে মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো এবং ঋণের চাপে আলমগীর প্রায়ই হতাশ থাকতেন। তাঁর বোন চম্পা বেগমও জানান, মৃত্যুর আগের দিন ভাইয়ের সঙ্গে কথা হলে তাঁকে হতাশ মনে হয়েছিল।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   মুলাদী   আলমগীর রাড়ী   কৃষকের মরদেহ   অনলাইন জুয়া   ঋণ   পুলিশ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close