শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় বিনামূল্যে অপারেশন ও চোখের লেন্স সংযোজন কর্মসূচি      ● বুয়েটের এক শিক্ষার্থীর খরচে পলিটেকনিকে পড়েন ১১ জন      ● ইনানীতে ৩০ দিন পর নিয়ন্ত্রণে গ্যাসকূপের আগুন      ● ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা      ● মুলাদীতে অনলাইন জুয়ায় আসক্ত এক ব্যক্তির লাশ উদ্ধার      ● পলাশে গণপিটুনিতে ডাকাতি সহ ৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী জালাল নিহত      ● গণতন্ত্রের স্থায়ী সমাধান না হওয়ায় ফিরেছে ফ্যাসিবাদ: রিজভী      ● ধর্মীয় আয়োজনে নানাবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন      ● চালের দাম বাড়তি, মুরগি-ডিমে স্বস্তি      ● বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার      ● হরমুজ প্রণালিতে হামলার প্রভাব, বাড়ছে তেলের দাম      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান      
গজারিয়ায় বিনামূল্যে অপারেশন ও চোখের লেন্স সংযোজন কর্মসূচি
প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৩১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন ও চোখের লেন্স সংযোজন কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সৌদি আরবের আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্থানীয় ‘মেঠো পথ-গজারিয়া ’৮৯ ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় এ চিকিৎসাসেবা দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চোখের প্রাথমিক চিকিৎসা ও চশমা দেওয়া হয়েছে।

এ ছাড়া অস্ত্রোপচারের উপযোগী শতাধিক রোগীকে ঢাকায় আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত বিশেষায়িত মক্কা চক্ষু হাসপাতালে নেওয়া হবে। সেখানে বিনা মূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পর নিজস্ব ব্যবস্থাপনায় তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মুন্সীগঞ্জ   বিনা মূল্যে চোখের চিকিৎসা   ছানি অপারেশন   চক্ষু চিকিৎসা   আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close