বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আটক      ● খুকৃবিতে শ্রেণিকক্ষের সিলিং ভেঙে শিক্ষার্থী আহত      ● সুন্দরগঞ্জে মানবাধিকারকর্মীর পরিচয়ে ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ      ● সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের      ● একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল      ● সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি      ● মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ আদানির এক ইউনিট      ● সাত জেলায় নতুন পুলিশ সুপার      ● বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি      
পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় বকনা গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে গরুটি আটক করা হয়। এর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বুধবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি টহল দল খালপাড়া এলাকায় অভিযান চালায়। হাবিলদার মো. জহুরুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তের ৭৬৮/৩৯-এস পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় বকনা গরু আটক করা হয়।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এ ক্ষেত্রে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close