বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক      ● মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির      ● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      ● যশোরে বিশেষ অভিযাে আ.লীগের ২৪ নেতা-কর্মী আটক      ● যশোরের মুড়লী মোড়ে রামনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ, মোটরসাইকেল র‌্যালি      ● সেঞ্চুরিয়নে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস      ● হিন্দু সংগঠনের অভিযোগে নতুন বিতর্কে ‘রামায়ণ’      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ      ● ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী      ● দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২      ● ৪০ বছরেও সেতু হয়নি, বাঁশের সাঁকোয় ঝুঁকিতে ৫ হাজার মানুষ      ● এনএসইউতে উদ্যোক্তাদের নিয়ে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন      
কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিনিধি, কয়রা (খুলনা)
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম

খুলনার কয়রায় ইয়াবা কেনাবেচার সময় ৭৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কয়রা ৪ নম্বর গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কয়রা থানার পুলিশের একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পল্লীমঙ্গল এলাকায় সড়কের পাশে ইয়াবা কেনাবেচার খবর পায়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় দুজনকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কয়রা   খুলনা   ইয়াবা উদ্ধার   দুই যুবক আটক   মাদকবিরোধী অভিযান   কয়রা থানা পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close