বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির      ● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      ● যশোরে বিশেষ অভিযাে আ.লীগের ২৪ নেতা-কর্মী আটক      ● যশোরের মুড়লী মোড়ে রামনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ, মোটরসাইকেল র‌্যালি      ● সেঞ্চুরিয়নে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস      ● হিন্দু সংগঠনের অভিযোগে নতুন বিতর্কে ‘রামায়ণ’      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ      ● ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী      ● দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২      ● ৪০ বছরেও সেতু হয়নি, বাঁশের সাঁকোয় ঝুঁকিতে ৫ হাজার মানুষ      ● এনএসইউতে উদ্যোক্তাদের নিয়ে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন      ● নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের      
মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির
মাসুদ রানা, মোংলা
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম

মোংলায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কবির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় প্রভাব ও বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে স্থলপথের পাশাপাশি মোংলা নদীতে অবস্থানরত কার্গো জাহাজের নাবিকদের কাছেও ইয়াবা সরবরাহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় কয়েকজন বিরোধীদলীয়  রাজনৈতিক নেতার আশ্রয়-প্রশ্রয়ে তিনি মাদক ব্যবসা পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির মোংলা পৌর শহরের আবসার উদ্দিন সড়কের বাসিন্দা। শহরের কুমারখালী, কমলার মোড়, জয়বাংলা, আনসার ক্লাব ও ছাড়াবাড়ি সহ বিভিন্ন এলাকায় তাঁর মাদকের নেটওয়ার্ক বিস্তৃত বলে অভিযোগ রয়েছে। বিদেশি জাহাজ থেকে পাচার হয়ে আসা হুইস্কি তার মাধ্যমে ক্রয় বিক্রয়ও  করা হয় এমন অভিযোগ রয়েছে কবিরের নামে। 

স্থানীয় মাদ্রাসা রোডের কয়েকজন ব্যবসায়ীর দাবি, মাদ্রাসা রোড থেকে কুমারখালীর ভাঙার মাথা পর্যন্ত এলাকায় নাম-পরিচয় গোপন রেখে প্রায় ২০ থেকে ২৫ জন খুচরা মাদক বিক্রেতা সক্রিয় রয়েছেন।

স্থানীয় একাধিক সূত্র এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খুচরা মাদক বিক্রেতা ও মাদকসেবীর দাবি, কবির একসঙ্গে ১০০ থেকে ৫০০ পিস পর্যন্ত ইয়াবা পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

নদীপথে মাদক সরবরাহের ক্ষেত্রেও অভিনব কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ নেতা আলমের ছেলে হাসিবের একটি ট্রলার ব্যবহার করে মোংলা নদীতে অবস্থানরত কার্গো জাহাজের কয়েকজন নাবিকের কাছে ইয়াবা পৌঁছে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় বর্তমান বিরোধী দলের কয়েকজন ওয়ার্ড পর্যায়ের নেতা কবিরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি এবং তাঁদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনা হবে।

মাদকের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তরুণ প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক নির্মূল করা জরুরি। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রভাবশালীই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মাদক কারবারিদের আইনের আওতায় আনতে হবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মোংলা   বাগেরহাট   ইয়াবা   মাদক কারবার   মাদক পাচার   মোংলা নদী   পুলিশ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close