বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের      ● এশিয়ার শকুন বাঁচানোর সম্মেলন বসেছে সুন্দরবনে      ● তিতাসে কম খরচে আগাম বাঙ্গি চাষে সাফল্য, হাসি ফুটেছে কৃষকদের মুখে      ● চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা      ● চীনের মহাকাশযানে পাকিস্তানের প্রথম নভোচারী      ● নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু      ● নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়াচ্ছে ইউটিজে, এগোচ্ছে আইজেনকোটের পথ      ● ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ      ● হাসিনা আমলের গুম-খুনের তথ্য সংগ্রহ করবে প্রসিকিউশন      ● ২০২৭ সালে তেলের সরবরাহ বাড়ার শঙ্কা, কমল দাম      ● পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা      ● গৌরনদীতে শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপন সফল      
তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম

কিশোরগঞ্জের তাড়াইলে পতিত স্বৈরাচার পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সারোয়ার হোসেন লিটন সাংসদ প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ এর উপ-নির্বাচনে  কিশোরগঞ্জ ৩ তাড়াইল - করিমগঞ্জ আসনের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ড. ওসমান ফারুকের অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর তাঁর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে চান তিনি। গত ১৭ বছর দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছেন উল্লেখ করে লিটন আশা প্রকাশ করেন, দল তাঁকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দেবে।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তাড়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজদরবারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   তাড়াইল   বিএনপি   সারোয়ার হোসেন লিটন   কিশোরগঞ্জ-৩   উপনির্বাচন   সংসদ নির্বাচন   বিক্ষোভ মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close