শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া      ● পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’      ● মীরসরাইয়ে বাসে তল্লাশি, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২      ● মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক সুজন       ● ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি      ● আ.লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে : রাশেদ খাঁন      ● জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে রোববার      ● আইসিইউতে পরিচালক মাতিয়া বানু শুকু      ● মা হলেন মৌসুমী হামিদ      ● মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা      ● দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা      ● যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয়      
শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সফরকারীদের ১৮৭ রানের লক্ষ্য এক বল বাকি থাকতে পেরিয়ে গেছে স্বাগতিকেরা। এতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে মিচেল মার্শের দল।

টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের পাঠায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ফিল সল্টকে ফেরান জাভিয়ার বার্টলেট। এরপর ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ ছাড়ে অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারেই ছাড়ে তিনটি, পুরো ইনিংসে মোট ছয়টি। সেই সুযোগে ২৮ বলে ৬৫ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। ২০ বলে ফিফটি করা ব্রুকের ঝড়ে পাওয়ারপ্লেতে ৭৪ রান তোলে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে টম ব্যান্টনের সঙ্গে ৪১ বলে ৯৭ রানের জুটি গড়েন তিনি। ব্যান্টন করেন ২২ বলে ৩৯। 

১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১১৯। শেষ দিকে নিখিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস দুটি করে উইকেট নিয়ে রান আটকে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৮৭ রান তোলে ইংল্যান্ড। যা এমসিজিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এতদিন রেকর্ডটি ছিল ভারতের, ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ১৮৬ রানের।

জবাবে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন নিখিল চৌধুরী। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম ফিফটি। এর আগে স্যাম হার্পার ১৫ বলে ৩২ ও মিচেল মার্শ ৩৭ রান করেন। চৌধুরী ফেরার পর শেষ ১২ বলে জয়ের জন্য দরকার ছিল ২০ রান। তখন ১১ বলে অপরাজিত ২৫ রানের ঝোড়ো ইনিংসে দলকে এগিয়ে নেন এডওয়ার্ডস।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। স্যাম কারানের প্রথম বলে ছক্কা মেরে সমীকরণ সহজ করেন এডওয়ার্ডস। পঞ্চম বলে এক রানের প্রয়োজনে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ২৯ রানে ২ উইকেট নেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close