সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য      ● বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি শুবমান গিলের      ● ‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান      ● নতুন লুকে মেহজাবীন      ● ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি      ● বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ      ● মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে জায়েজ কী       ● জাতীয় কাজুবাদাম দিবস আজ       ● ঠোঁটের কোণে জ্বরঠোসা? দ্রুত সারাতে মেনে চলুন ৩ সহজ উপায়      ● দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি      ● ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭      ● চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল      
২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ বসতে যাচ্ছে যুক্তরাজ্যে। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস।

সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদন দেওয়ার কথা রয়েছে। এ জন্য ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

২০৩৫ সালের নারী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। ‘অল টুগেদার’ নামে জমা দেওয়া যৌথ বিডে প্রস্তাব করা হয়েছে ১৯টি স্টেডিয়ামের নাম। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, উত্তর আয়ারল্যান্ডে একটি, স্কটল্যান্ডে দুটি এবং ওয়েলসে দুটি ভেন্যু রয়েছে।

ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকাকেও অনুমোদন দেয়ার কথা রয়েছে। ২০৩১ সালেই প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। সূত্র: বিবিসি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close