মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● মেয়াদ শেষ, গজারিয়ায় সেতুর কাজ হয়েছে ২০ শতাংশ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা      ● ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার      ● ‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’      ● দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ      ● মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা      ● মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা      ● ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য      ● বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি শুবমান গিলের      
মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিপু খানম, মুলাদী (বরিশাল)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১৪ AM

বরিশালের মুলাদী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ইকবাল হোসেন চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জুলফিকার আহমেদ বিল্লাল সরদারের নেতৃত্বে মিছিলটি কাজিরহাট বাজার থেকে শুরু হয়। পরে নবাবের হাট বাজার, নবাবের হাট লঞ্চঘাট ও মোল্লাকান্দি এলাকা প্রদক্ষিণ করে কাজিরহাট বাজারে ছাত্রদলের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মুলাদীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো স্থান হবে না। যেখানেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। তাঁরা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা অধ্যাপক মনিরুজ্জামান, কৃষক দলের উপজেলা শাখার সদস্যসচিব মো. মিজানুর রহমান কাজী, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান চৌকিদার, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রাকিব সরদারসহ স্থানীয় নেতারা।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  মুলাদী   বরিশাল   বিএনপি   আওয়ামী লীগ   বিক্ষোভ মিছিল   প্রতিবাদ সমাবেশ   রাজনৈতিক কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close