মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর      ● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● মেয়াদ শেষ, গজারিয়ায় সেতুর কাজ হয়েছে ২০ শতাংশ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা      ● ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার      ● ‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’      ● দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ      ● মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা      ● মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা      ● ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য      
হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ AM

আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়াকে ‘উন্মাদনা’ ও ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি এয়ারক্রাফট চাচ্ছেন, এটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা।’

আমিনুল ইসলাম আরও বলেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ডে দলটির ‘সন্ত্রাসী ও খুনি’ পরিচয় স্পষ্ট হচ্ছে। এ সময় জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ জিয়ার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানিয়েছে।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। এ জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ চেয়েছেন তিনি। হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই তাকে ভারতে নেওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট তারিখ জানিয়েছেন শেখ হাসিনা।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   আমিনুল ইসলাম   চিফ প্রসিকিউটর   ১৬ ডিসেম্বর   রাষ্ট্রীয় বিমান   আওয়ামী লীগ   জিয়াউল আহসান   রয়টার্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close