রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় শ্রমিক দলের নতুন কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন      ● এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী      ● শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের      ● ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স      ● ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা      ● ২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ      ● আজ শুভ দাম্পত্য দিবস      ● পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ      ● কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার      ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫      ● প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ      ● যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা      
ভালুকায় শ্রমিক দলের নতুন কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং প্রখ্যাত শ্রমিকনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করা হয়েছে।

নতুন এ কমিটি ঘোষণার পর আহ্বায়ক, সদস্য সচিবসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।

এক অভিনন্দন বার্তায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সফলতা কামনা করে মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন এবং দেশের অবহেলিত, বঞ্চিত ও অধিকারহারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের মর্যাদা রক্ষা এবং শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মোর্শেদ আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি এবং প্রখ্যাত শ্রমিকনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপির অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

উল্লেখ্য, শনিবার (২১) নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রী নির্বাহী কমিটির সীদ্ধান্ত মোতাবেক সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং প্রখ্যাত শ্রমিকনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন: আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম, রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close