রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশব্যাপি আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাংশা এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল      ● প্রধানমন্ত্রীর সংলাপ শুরু সোমবার      ● জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি      ● ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার      ● এইচএসসি ও সমমান পরীক্ষা পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল সোমবার      ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ      ● কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল      ● ভালুকায় শ্রমিক দলের নতুন কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন      ● এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী      ● শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের      ● ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স      ● ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা      
দেশব্যাপি আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাংশা এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম

সারাদেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের নেতৃত্বে  পাংশায় মোটরসাইকেলে  শোডাউন ও বিক্ষোভ মিছিল, অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ১১টা ৩০ মিনিটে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী এলাকা থেকে মোটর শোডাউনটি শুরু হয়। এতে পাংশা ও কালুখালী উপজেলার বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মোটর শোডাউনটি পাংশা উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।

সংসদ সদস্য হারুন অর রশিদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা,  রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, পাংশা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সেলিম সরদার, পৌর যুবদলের সভাপতি সবুজ সরদার।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুর হোসেন মঞ্জু, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমীর হোসেন খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close