প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম

সংগৃহীত ছবি
পঞ্চগড়ে ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.সোলাইমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রেজকেকুজ্জামান, উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা মোছা. কাশমিরা আক্তার ও ইউনিয়ন কমান্ডারগণ।
আগামী ১০ ডিসেম্বর প্রশিক্ষণটি শেষ হবে। উক্ত কলেজে 80 জন ছাত্র ও ছাত্রী এই প্রশিক্ষণ গ্রহণ করছে।