রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      ● ​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪      ● ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, আজ শুরু রাস উৎসব      ● সিংড়ায় টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা      ● আলীকদমে বন্য শূকরের আক্রমণে আহত ৩      ● বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী      ● এআই দিয়ে ছবি-ভিডিও বানিয়ে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে : রিজভী      ● নাইজেরিয়ার শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু      
মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ ওলী খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কাইনমারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়। এ সময় মোংলা উপজেলার কাইনমারি এলাকার বাসিন্দা মোঃ ওলী খানকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত জব্বার খানের ছেলে।

অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা করা হয়। একই সঙ্গে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি ফোর্সেস জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close