রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক      ● মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      ● ​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪      ● ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, আজ শুরু রাস উৎসব      ● সিংড়ায় টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা      ● আলীকদমে বন্য শূকরের আক্রমণে আহত ৩      ● বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী      ● এআই দিয়ে ছবি-ভিডিও বানিয়ে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে : রিজভী      
নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাল নোটসহ শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। 

রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নাসিরনগর উপজেলা সদরের হাস-মুরগির বাজারে এ ঘটনা ঘটে।আটক শফিকুল ইসলাম এর ভাষ্যমতে তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার নখলাউক গ্ৰামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর বাজারে জাল টাকা দিয়ে এক মহিলার কাছ থেকে মুরগির কিনার সময় ১ হাজার টাকা নোট দেন মহিলাকে। টাকা হাতে নিয়ে মহিলার সন্দেহ হওয়ায় পাশে থাকা তৌকির নামের এক যুবককে টাকাটি জাল কি না চেক করে দিতে বললে সে হাতে নিতেই প্রতারক পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নাসিরনগর থানার সাব ইন্সপেক্টর (এস আই) আশরাফ জানান, দুটি এক হাজার টাকার জাল নোট সহ যুবককে আটক করে জনতা, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানায় নিয়ে আসি। তিনি আরোও বলেন, তাঁর সাথে কারা জড়িত, কিভাবে এ টাকা প্রস্তুত করা হচ্ছে তাও খতিয়ে দেখা হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close