রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আহত, আটক ১      ● পিরোজপুরে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কোডেকের সভা      ● নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক      ● মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      ● ​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪      ● ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, আজ শুরু রাস উৎসব      ● সিংড়ায় টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা      ● আলীকদমে বন্য শূকরের আক্রমণে আহত ৩      ● বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আহত, আটক ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম আপডেট: ২২.১১.২০২৬ ৬:৪৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার বাড়ির সামনে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপিকর্মীকে গুলি করেছে দুর্বত্তরা। শনিবার রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাফিজুর   তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও  মোকামপুর গ্রামের আবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্র, ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে তার বাম হাত, ডান পা ও বুকের বাম পাশের নিচে গুলি লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, মাফিজুর রহমান রহমানকে গুলি করার ঘটনায়  রবিবার ভোরে সিসি টিভি ফুটেজের ভিত্তিতে পাশর্^বর্তী দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে আব্দুল করিম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে পানিগাতী গ্রমের মৃত মহি মোড়লের ছেলে। তবে উক্ত ঘটনায়  রবিবার বিকাল ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close