প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম

ঢাকাস্থ মাগুরা ফোরাম আমরা আছি সবার পাশে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত। শনিবার ২১ নভেম্বর সকাল ৯ টার সময় মাগুরা জেলা অডিটোরিয়াম ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ) এর আয়োজনে এই অনুষ্ঠান হয়। প্রশিক্ষক প্যানেল হিসেবে গুরুত্বপূর্ণ ট্রেনিং এ
বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও সফল উদ্যোক্তা ডঃ মোঃ আলী আফজাল বলেন, বাংলাদেশের সবাই ২২ লাখ লোকজন সরকারি ও বেসরকারি চাকরির দিকে ঝুঁকে পড়ে। সব ব্যবসায় ভালো যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে। একজন সফল ব্যবসায়ী মাত্র ৫ বছর দিনরাত কঠোর পরিশ্রম করলে সে সাকসেসফুলি হবে এবং ব্যবসা করতে হলে পেশাকে নেশায় পরিণত করতে হবে।
বাংলাদেশ সুপ্রিমকোর্ট মোটিভেশনাল স্পীকার ও সাবেক ব্যাংকার এ্যাডভোকেট আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, উদ্যোক্তা কুটির শিল্প রেশমা আক্তার সাথী, ক্ষুদ্র উদ্যোক্তা হস্তশিল্প জেসমিন রহমান স্মৃতি, ক্ষুদ্র উদ্যোক্তা হস্ত শিল্প ও গ্রোসারি দোকান খুরশিদা ইয়াসমিন ইতি, মাশরুম চাষ মোঃ হুসাইন, মবিল প্যাকেজিং ও অর্গানিক পণ্য ফারুক হোসাইন, ব্যবসায়ী বুটিক ও বিউটিপার্লার পাপিয়া শারমিন রত্না, খাবার প্রসেসিং উদয়োক্তা কল্পনা খাতুন, আরএম ফ্যাশন হাউজ তিথী সরকার, হোম ডেলিভারি খাবার উদ্যোক্তা নুরী খাতুন, কুটির শিল্প বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া এলাকার পোল্ট্রির খামার আবু সাঈদ এছাড়াও
নতুন উদ্যোক্তা হওয়ার জন্য অনেক পুরুষ ও মহিলা ট্রেনিং প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি