প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম

সংগৃহীত ছবি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মরিচবুনিয়া বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কাঁঠালিয়া উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো. সানাউল হক মিলন।
আয়োজনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং কেক কাটার পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিলে শরিক হন।
এ সময় উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, কাঁঠালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রুমী আকন, পাটিখালঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহীম হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তানভীর আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল ভূইয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম মোল্লা এবং পাটিখালঘাটা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন।
এ ছাড়া স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।