শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিবগঞ্জে এক চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসার অভিযোগ       ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু      ● ‘প্রয়োজনে আ.লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধন’      ● সাবেক এমপি-মেয়রের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি      ● গজারিয়ায় বর্ণাড্য আয়োজনে (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী      ● যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর      ● টানা বৃষ্টি- যশোরে সবজি ও আমন ধানের ব্যপক ক্ষতির আশঙ্কা      ● পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান      ● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      ● নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত, হাসপাতালে ভর্তি      
শিবগঞ্জে এক চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসার অভিযোগ
আশফাকুর রহমান রাসেল, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে এক চায়ের দোকানের আড়ালে দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকের ব্যবসার অভিযোগ উঠেছে। তারা মাদক চুরির অভিযোগ এনে এক যক্ষা আক্রান্ত রোগীকে মারধর করেছে বলে জানা গেছে।

অভিযুক্ত দুই ভাই হলেন, মোঃ কাটা মানিক (৩৫) ও মোঃ সেলিম আলী(২৩)। স্থানীয়দের অভিযোগ সাধারণ চা বিস্কুটের দোকান ব্যবহার করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছে।

দোকানটির আশপাশে একটি মাদ্রাসা ও একটি নূরানী মাদ্রাসা থাকায় শিক্ষার্থী ও তরুণদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের সূত্রে জানা গেছে, টিকরী বাজারে ওই দুই ভাই চা- বিস্কুটের দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে। ছদ্দবেশে দোকানে গেলে ওই দুই ভাইকে পাওয়া না গেলেও কানা মানিকের স্ত্রী মাদকের ব্যবসার কথা স্বীকার করেন এবং ড্রয়ার খুলে মাদক দেখান।

মোবারকপুর ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন ইসলাম বলেন, ওই চায়ের দোকান সহ আশেপাশে মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ গ্রহন করছে না।

মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ অসিম ইসলাম বলেন, ওই দুই ভাই চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসেছে। প্রশাসন জেনেও না জানার ভান করছে অজ্ঞাত কারণে।

এলাকাবাসী জানান, গত ১৮ অক্টোবর রাতে যক্ষা রোগে আক্রান্ত টিকরী কালিচক গ্রামের মো: বাসিরের ছেলে শাহিন(৩৩) ওই দোকানে চা খেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। ঐদিন রাত ১১টার দিকে তার বাড়ি গিয়ে ঘুম থেকে তুলে নিয়ে চুরি হওয়া ইয়াবা ট্যাবলেট ফেরত চেয়ে মারধর করে অভিযুক্ত দুই ভাই। স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেন। শাহীন ইয়াবা চুরির অভিযোগ অস্বীকার করে এ অন্যায়ের বিচার দাবী করেন এবং তাদের মাদক ব্যবসা বন্ধ করার আহ্বান জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১২০টি মামলা করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিবগঞ্জ   চাঁপাইনবাবগঞ্জ   মাদক ব্যবসা   ইয়াবা   মাদকবিরোধী অভিযান   মারধর   মোবারকপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close