শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড় সীমান্তে পাচারের সময় ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ      ● ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি      ● মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত      ● শিবগঞ্জে এক চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসার অভিযোগ       ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু      ● ‘প্রয়োজনে আ.লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধন’      ● সাবেক এমপি-মেয়রের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি      ● গজারিয়ায় বর্ণাড্য আয়োজনে (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী      ● যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর      ● টানা বৃষ্টি- যশোরে সবজি ও আমন ধানের ব্যপক ক্ষতির আশঙ্কা      
পঞ্চগড় সীমান্তে পাচারের সময় ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশি লাল পুঁইশাকের (মোটা ডোগা) বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে সদর উপজেলার শ্যামেরডাঙ্গা ও বোদা উপজেলার লাহেড়ী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়। জব্দকৃত এসব বীজের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল শনিবার ভোররাতে সীমান্তের মেইন পিলার ৭৭০ এর ১ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের লাহেড়ী পাড়া এলাকায় অবস্থান নেয়। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট লাল পুঁইশাকের বীজ উদ্ধার করা হয়।

নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং চোরাচালান রোধে সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close