বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: তারেক রহমান      ● শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, পালিয়ে জীবনে রক্ষা      ● কোম্পানীগঞ্জে শীতকালীন পিঠা উৎসব      ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন-চীনা কূটনীতিকদের সাক্ষাৎ      ● উত্তাল সাগর, সেন্ট মার্টিনে আটকা প্রায় ১ হাজার পর্যটক      ● ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র      ● রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল      ● নাশকতা ঠেকানোর দাবিতে জামালপুরের মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি      ● যশোরে আইনশৃঙ্খলা তদারকিতে মধ্যরাতে সশরীরে মাঠে পুলিশ সুপার      ● যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ      ● নবীনগর-চন্দ্রা মহাসড়কে পার্কিং করা খালি ট্রাকে দুর্বৃত্তের আগুন      ● ভালুকায় পার্কিংয়ে থাকা বাসে আগুন      
গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: তারেক রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম

দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার জনগণের জন্য কাজ করার চেষ্টা করছে, এমন সময়ে দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাঁর ভাষ্য, ওই গোষ্ঠী ১৬ বছর মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের মানুষ আর নিশিরাতের ও ‘আমি-ডামি’ নির্বাচনে ফিরে যেতে চায় না।

তারেক রহমান আরও অভিযোগ করেন, ক্ষমতায় থাকার সময় ওই গোষ্ঠী দেশের সম্পদ লুট ও বিদেশে অর্থ পাচার করেছে এবং ক্ষমতা হারানোর পরও অগ্নিসন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার রক্ষায় আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে শিল্প-কলকারখানা গড়ে তোলা, কৃষি উৎপাদন বাড়ানো, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   প্রধানমন্ত্রী   লালমনিরহাট   জনসভা   সন্ত্রাসবিরোধী ঐক্য   গণতন্ত্র   ভোটাধিকার   খাল পুনঃখনন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close