বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাউফলে বিএনপি কার্যালয়ের সামনে আগুন      ● ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০      ● গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: তারেক রহমান      ● শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, পালিয়ে জীবনে রক্ষা      ● কোম্পানীগঞ্জে শীতকালীন পিঠা উৎসব      ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন-চীনা কূটনীতিকদের সাক্ষাৎ      ● উত্তাল সাগর, সেন্ট মার্টিনে আটকা প্রায় ১ হাজার পর্যটক      ● ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র      ● রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল      ● নাশকতা ঠেকানোর দাবিতে জামালপুরের মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি      ● যশোরে আইনশৃঙ্খলা তদারকিতে মধ্যরাতে সশরীরে মাঠে পুলিশ সুপার      ● যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ      
বাউফলে বিএনপি কার্যালয়ের সামনে আগুন
সোহেল হোসাইন, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম

পটুয়াখালীর বাউফলে কাছিপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে টায়ারে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ের সামনের বারান্দা, ব্যানার, সাইনবোর্ড ও খুঁটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (ডানিডা) দয়িয়াবাদ এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে কয়েকজন মুসল্লি কার্যালয়ের সামনে পোড়া গন্ধ পান। পরে সেখানে গিয়ে তাঁরা আগুনে পুড়ে যাওয়া টায়ারের অংশ দেখতে পান। তাঁদের ডাকাডাকিতে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কার্যালয়ের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, পরিকল্পিতভাবে টায়ারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাছিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম লিটন বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম আলী স্বপন বলেন, কার্যালয়ের সামনে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাউফল   পটুয়াখালী   বিএনপি কার্যালয়   অগ্নিসংযোগ   কাছিপাড়া   রাজনৈতিক কার্যালয়   পেট্রল দিয়ে আগুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close