রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টানা দ্বিতীয় টেস্টে হৃদয়ের সেঞ্চুরি      ● সৌদি আরব ভেঙে পড়ছে : ডোনাল্ড ট্রাম্প      ● শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ      ● গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন      ● নিরাপত্তা নিয়ে আতঙ্কিত অনন্যা পাণ্ডে      ● ডিসেম্বর ঘিরে বড় নাশকতার কোনো শঙ্কা নেই : এসআরবি      ● শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার জন্য দক্ষ জনবল প্রয়োজন : ডা. জুবাইদা রহমান      ● স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে      ● ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, নতুন আঙ্গিকে বাজারে লিলির নতুন সোপ      ● আনসারের তৎপরতায় বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ      ● রোনালদোর না থাকা বড় হারের কারণ, মানতে নারাজ পর্তুগালের কোচ      ● আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত       
টানা দ্বিতীয় টেস্টে হৃদয়ের সেঞ্চুরি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাট হাতে স্বপ্নের সময় পার করছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ডাবল সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তুলে নিয়েছেন দুর্দান্ত এক শতক। জোহানেসবার্গে ক্যারিয়ারের মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়লেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

সেঞ্চুরি উদ্‌যাপনেও ছিল হৃদয়ের চেনা ভঙ্গি। শতক পূর্ণ করার পর হেলমেট খুলে ব্যাটের আগায় তুলে ধরে উঁচিয়ে ধরেন তিনি। সতীর্থদের অভিনন্দনে উদ্‌যাপিত হয় তার আরেকটি স্মরণীয় অর্জন।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল হতাশার। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এমন কঠিন পরিস্থিতিতে ক্রিজে এসে দলের হাল ধরেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ে একের পর এক রান তুলে নেন তিনি।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে ১৯৫ বলে ৯টি চারের সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। অন্য প্রান্তে লিটন কুমার দাসের সঙ্গে গড়ে তোলেন দুর্দান্ত এক জুটি।

এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন হৃদয়। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৮২ রান। ফলে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান এবং টানা দুই টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মাটিতেও হৃদয়ের ব্যাটিংয়ের ধারাবাহিকতা নতুন নয়। গত আগস্টে বাংলাদেশ 'এ' দলের হয়ে দেশটিতে খেলতে গিয়ে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো বিদেশি ব্যাটারের সেটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পাশাপাশি বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে সেটিই সর্বোচ্চ ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে ৭৭ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯০ রান। হৃদয় ১০৮ এবং লিটন ৮৫ রানে অপরাজিত রয়েছেন। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৬৯ রান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close