বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মীরসরাইয়ে প্রবাস ফেরত বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য, নির্যাতনের অভিযোগ      ● বাউফলে বিএনপি কার্যালয়ের সামনে আগুন      ● ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০      ● গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: তারেক রহমান      ● শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, পালিয়ে জীবনে রক্ষা      ● কোম্পানীগঞ্জে শীতকালীন পিঠা উৎসব      ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন-চীনা কূটনীতিকদের সাক্ষাৎ      ● উত্তাল সাগর, সেন্ট মার্টিনে আটকা প্রায় ১ হাজার পর্যটক      ● ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র      ● রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল      ● নাশকতা ঠেকানোর দাবিতে জামালপুরের মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি      ● যশোরে আইনশৃঙ্খলা তদারকিতে মধ্যরাতে সশরীরে মাঠে পুলিশ সুপার      
মীরসরাইয়ে প্রবাস ফেরত বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য, নির্যাতনের অভিযোগ
এম জাবেদ হোসাইন, মীরসরাই
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রবাস ফেরত শামসু উদ্দিন (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে ছোট ভাই জসিম উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্বজনেরা। পাশাপাশি সৎভাইদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের উত্তর বামনসুন্দর গ্রামের জমির আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শামসু উদ্দিন মৃত হাজী গোলাম রাব্বানীর প্রথম পক্ষের বড় ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং জীবনের ২০-২২ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরে ছোট ভাইয়ের সংসারে বসবাস করছিলেন।

স্বজনদের দাবি, পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। গত ১০ নভেম্বর স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ার পর ১১ নভেম্বর তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর তার মৃত্যু হয়।

নিহতের সৎভাই মহিউদ্দিন অভিযোগ করেন, ছোট ভাই ও তার স্ত্রীর নির্যাতনের প্রতিবাদ করায় এখন তাদের ওপর মৃত্যুর দায় চাপিয়ে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।

এই বিষয়ের অভিযুক্ত জসিম উদ্দিন সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হয় নি।”

জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম জানান, পাঁচলাইশ থানায় করা জিডির সূত্র ধরে প্রাথমিক তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্যাতনের অভিযোগ ও বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   চট্টগ্রাম   শামসু উদ্দিন   বৃদ্ধের মৃত্যু   নির্যাতনের অভিযোগ   পারিবারিক বিরোধ   ময়নাতদন্ত   জোরারগঞ্জ থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close