বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিয়ের ১০ দিনের মাথায় যৌতুক দাবি, নববধূ নির্যাতনের অভিযোগ      ● সিন্ডিকেটের কারণে কয়েক দেশে কর্মী পাঠানো বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী      ● এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী      ● রংপুর ও দিনাজপুরের কর্মকর্তাদের নিয়ে সোনালী ব্যাংকের সম্মেলন      ● চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান      ● লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে      ● জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরুর আদেশ ২ ডিসেম্বর      ● বাঁশখালীতে বন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, কারাগারে ৪ আসামি       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী      ● বান্দরবানে দুর্গম পাহাড়ি পাড়ায় ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী       ● বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা      ● আখাউড়ায় জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি      
বিয়ের ১০ দিনের মাথায় যৌতুক দাবি, নববধূ নির্যাতনের অভিযোগ
মোহাম্মদ রিয়াদ হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের কয়েক দিনের মধ্যেই যৌতুকের দাবিতে নববধূর ওপর নেমে এসেছে নির্যাতন। পাঁচ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে নাজমিন সুলতানা জবার সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই তৌহিদুল তাঁর মায়ের প্ররোচনায় স্ত্রীকে বাবার বাড়ি থেকে আরও পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।

এজাহারে বলা হয়, গত ৮ নভেম্বর দুপুরে জবাকে বেধড়ক মারধর করে আহত করেন অভিযুক্তরা। পরদিন তাঁর ভাই মো. ইকবালসহ স্বজনেরা বিষয়টি জানতে শ্বশুরবাড়িতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এর প্রতিবাদ করায় স্বজনদের সামনেই জবার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয়। একপর্যায়ে তাঁর কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। এ সময় তাঁর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে জবাকে উদ্ধার করেন। এ সময় তাঁকে তালাক দেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর মা চেমন আরা বেগম বাদী হয়ে স্বামী তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করে আনোয়ারা থানায় মামলা করেছেন। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   চট্টগ্রাম   যৌতুক   নববধূ নির্যাতন   নারী নির্যাতন   শ্বাসরোধে হত্যাচেষ্টা   থানায় মামলা   পারিবারিক সহিংসতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close