প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ AM

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সোসাইটির জাতীয় সদর দপ্তরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন, ট্রেজারার পদে চারজন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন মনোনয়নপত্র কিনেছেন। আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের উদ্যোগে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশ নং ২৬, ১৯৭৩ এবং সোসাইটির সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কার্যক্রম চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি