বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মার্কিন এনএসএর গোপন নেটওয়ার্কে বিভ্রাট      ● রেড ক্রিসেন্টের নির্বাচনে ৩৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ      ● গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি      ● দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৩৫ লাখ টাকার মালামাল      ● গৌরনদীতে অস্ত্রসহ তিনজন গ্রেফতার      ● পিরোজপুরে দুই বাসে আগুন, হেলপারের মৃত্যু      ● শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের      ● দেশে আরও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার      ● মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ      ● দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      ● ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা      
মার্কিন এনএসএর গোপন নেটওয়ার্কে বিভ্রাট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ AM

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের অত্যন্ত গোপনীয় নেটওয়ার্কে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এ সমস্যা হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিএনএনের প্রতিবেদনে নেটওয়ার্কটির নাম বলা হয়েছে ‘এনএসএনেট’।

এনএসএর কর্মীরা নিজেদের মধ্যে গোপন তথ্য আদান-প্রদানে এই নেটওয়ার্ক ব্যবহার করেন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সাময়িক সমস্যা দেখা দিলেও তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রয়েছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতা পুরোপুরি কার্যকর আছে। তবে বিভ্রাট কতক্ষণ স্থায়ী হয়েছিল কিংবা নেটওয়ার্কের কতটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে একাধিক প্রযুক্তিগত বিভ্রাটের খবরের মধ্যে এ ঘটনা ঘটল। এর আগে দেশটির বিমান চলাচল ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি এবং গত সপ্তাহের শেষ দিকে মাইক্রোসফটের ইমেইল সেবায় বিভ্রাট দেখা দেয়। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব ঘটনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটতেই পারে। এটা ঠিক আছে।’







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   জাতীয় নিরাপত্তা সংস্থা   এনএসএ   এনএসএনেট   যোগাযোগ নেটওয়ার্ক   প্রযুক্তিগত বিভ্রাট   ডোনাল্ড ট্রাম্প   রয়টার্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close