প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১০ AM

বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা ছাঁটাইয়ের কাজ করা হবে। এ জন্য আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অন্যদিকে, রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ বন্ধ রাখা হবে।
রাজশাহীর তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় এ কার্যক্রম চলবে। কাজ শেষ হলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এস পি