প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম

সংগৃহীত ছবি
নোয়াখালী জেলার সোনাইমুড়ীর বজরা আপানিয়া এলাকার ডাকাতি মামলার প্রধান আসামী দুর্ধর্ষ ডাকাত সর্দার নুর রহমানকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। সোমবার দুপুর ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর দিকনির্দেশনা ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন এর সার্বিক সহযোগিতায় সোনাইমুড়ী থানার এস আই দীন মোহাম্মদ এর নেতৃত্বে সঙ্গী ও ফোর্স সহ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জানা যায় যে, ফেনী জেলার সদর থানার শর্শদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নোয়াবাদ গ্রামের মিয়াজী বাড়ীর মৃত খলিলুর রহমান এর ছেলে দুর্ধর্ষ ডাকাত সর্দার নুর রহমান। আসামীর বিরুদ্ধে চুরি ও মাদকসহ আরো একাধিক মামলা রয়েছে।
সোনাইমুড়ী থানার এস আই দীন মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গীও ফোর্সসহ দুর্ধর্ষ ডাকাত নুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, আসামী নামে আরো একাধিক মামলা রয়েছে।
ডাকাত মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত নুর রহমানকে পেনাল কোড ৩৯৫ ও ৩৯৭ ধারায় আদালতের মাধ্যমে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।