প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে কৃষকদের মাঝে ওই সার বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে। প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা, অতিরিক্ত কৃষি অফিসার মো: জাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত গোস্বামী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমান, মো: ইসমাইল মুন্সি, মো: মশিউর রহমান প্রমূখ।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ১৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার দেওয়া হয়েছে। কাঙ্খিত ফসল পেতে কৃষকদের সময় মতো বীজ বপন, সঠিক পরিচর্যা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহবান জানান। তিনি আরও বলেন সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি দেশের ভোজ্য উৎপাদন বৃদ্ধিতে ও অবদান রাখা সম্ভব।