মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● হরমুজ প্রণালিতে সরবরাহ স্বাভাবিক, কমল তেলের দাম      ● জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় রূপপুরের প্রথম ইউনিট      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● গুলশান-বারিধারা থেকে সাঈদ খোকন গ্রেপ্তার      ● রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা      ● ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত, জরিমানা-সুদ মওকুফ      ● নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী      ● পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৮ দোকান ও ৫ বসতঘর      ● মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার      ● সীমান্তে নজরদারি জোরদার, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা      
ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০২ AM

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে এসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিজিবি সদস্যরা কাজ করবেন বলে জানিয়েছে বাহিনীটি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   ত্রিশাল   ময়মনসিংহ   বিজিবি   শিল্পাঞ্চল   আইনশৃঙ্খলা   জননিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close