সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক সংবর্ধনা      ● মোংলায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      ● সোনাগাজীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ      ● কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড      ● মোংলায় জাল টাকা চক্রের এক সদস্য আটক, ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙ্গাতে গিয়ে ধরা পড়লো জালিয়াত      ● ফুলবাড়ীতে নারীসহ চারজন গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার      ● শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু      ● সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার      ● মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা      ● ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি      ● শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন      
রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক সংবর্ধনা
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু গণেশ চন্দ্র কর্মকারের বিদায় অনুষ্ঠান রবিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: আহছান উল্যাহ সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নুরুল হুদা এমএ ও শাহাদাত হোসেন বাবুল বিএসসি’র যৌথ সঞ্চালনায় অনাঢ়ম্বর আয়োজনে ফুল দিয়ে বরণ  করে নেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধার সাথে উল্লেখ করেন যে, প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা তাঁর আগামী দিনগুলোর জন্য অনাবিল সুখ ও শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাপরাশির হাট বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহির, সহ সাংগঠনিক সম্পাদক মো: নুরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার হোসেন, কবিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবুল, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য গোলাম কিবরিয়া সোহাগ, কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন চৌধুরী, করমবক্স  উচ্চ বিদ্যালয়রর প্রধান শিক্ষক মো: সোলেমান, প্রধান শিক্ষক নুর উদ্দিন, প্রধান শিক্ষক বাবু নিখিল চন্দ্র, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবি পরিষদের শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক নুরুল হুদা এমএ, সিনিয়র শিক্ষক হেদায়েত উল্যাহ, সাবেক শিক্ষক অহিদ উদ্দিন, প্রাক্তন ছাত্র হোসেন মোহাম্মদ আশিক প্রমুখ। 

শেষে শিক্ষক, পরিচালনা পর্ষদ, প্রাক্তন ছাত্র ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক, মানপত্র, উপহার সামগ্রী প্রদান করা হয়। 

বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানই দান করেন না, বরং তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জীবন গড়ার প্রকৃত কারিগর। তাঁর দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। কর্মজীবনের আনুষ্ঠানিক বিদায় হলেও শিক্ষার্থীদের হৃদয়ে তিনি চিরকাল অম্লান হয়ে থাকবেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close