সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সীমান্তে নজরদারি জোরদার, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা      ● সোনাইমুড়ীতে ডাকাতি মামলার আসামি নুর রহমান গ্রেপ্তার      ● চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার অবৈধ মোবাইল জব্দ, আটক ১      ● ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেফতার      ● আখাউড়ায় কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ      ● রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক সংবর্ধনা      ● মোংলায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      ● সোনাগাজীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ      ● কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড      ● মোংলায় জাল টাকা চক্রের এক সদস্য আটক, ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙ্গাতে গিয়ে ধরা পড়লো জালিয়াত      ● ফুলবাড়ীতে নারীসহ চারজন গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার      ● শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      
সীমান্তে নজরদারি জোরদার, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন সীমান্ত এলাকায় অপরাধীদের শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট ও সিসি ক্যামেরা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, টহল ও যৌথ অভিযান। 

এরই মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ৪১০ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এসব ঘটনায় আটক করা হয়েছে ১৫৫ জনকে।

সোমবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আনোয়ারপুর এলাকায় এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান। এছাড়া বিজিবি একটি প্রেস বিজ্ঞপ্তিও দেয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কুমিল্লা সেক্টরের অধীন চারটি ব্যাটালিয়ন প্রায় ৩২৭ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এসব এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনবল বাড়ানোর পাশাপাশি নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত টহলের পাশাপাশি দিন ও রাতে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। অপরাধী, মামলার পলাতক আসামি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকারীদের শনাক্ত ও প্রতিরোধে সদস্যদের সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যৌথ অভিযানও চালানো হচ্ছে।

বিশেষ করে দুর্গম সীমান্ত এলাকায় অপরাধীদের গতিবিধি শনাক্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নাইট ভিশন বাইনোকুলার ও সার্চলাইটের পাশাপাশি সিসি ক্যামেরা এবং থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। এতে রাতের অন্ধকারেও সীমান্তের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা সহজ হচ্ছে।

এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও চোরাচালান চক্রের তৎপরতা শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকার যেসব বাড়িতে নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব বাড়ির ওপরও সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রæত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে নভেম্বর পযর্ন্ত  কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আটটি ম্যাগাজিনসহ চারটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, বিদেশি মদ, ইস্কাফ, গাঁজা ও বিয়ার, প্রায় ৩৬৬ কোটি টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামালসহ সব মিলিয়ে জব্দ করা পণ্যের মোট মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৮১০ টাকা। এসব ঘটনায় ১৫৫ জনকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close