প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পথে আসা মোবাইল ফোন ও পাথরবোঝাই ভারতীয় ট্রাক সহ একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা মোবাইল ফোনের সংখ্যা ৩৬টি এবং ট্রাকে থাকা পাথরের পরিমাণ ৪০ টন।
বিজিবির ৫৯ ব্যাটলিয়ন সূত্রে জানা গেছে, রবিবার ১৫ নভেম্বর গভীর রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে।
পাথরবোঝাই ট্রাক ও ট্যাকের পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক মোঃ জসিম উদ্দিন শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের মোঃ জমিন উদ্দিন শেখের ছেলে। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে এবং আটক কৃত আগামী কাল কারাগারে পাঠানো হবে।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।