রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মানিকগঞ্জে গাড়ি পোড়ানো মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার      ● যশোরে নাশকতার অভিযোগে আটক ৩      ● কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন      ● শূন্যরেখা থেকে উধাও সেই নারী      ● ত্রিশালে লাইসেন্স ছাড়াই ফিস ফিড বিক্রি, জরিমানা ৫৫ হাজার টাকা      ● আখাউড়ায় চড়া সবজি ও মাছের দাম, বিপাকে ক্রেতারা      ● শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া      ● সিভিল এভিয়েশনে ফায়ার অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ শুরু      ● রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার      ● পঞ্চগড়ে গণপিটুনিতে চোরের মৃত্যু      ● সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ      ● শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড      
মানিকগঞ্জে গাড়ি পোড়ানো মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানিকগঞ্জে নাশকতা ও মিনিবাসে অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেপ্তার করেছে এসআরবি(সিপিসি-৩)।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।  গ্রেপ্তার হামজা খান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকার মৃত মালেক খানের ছেলে।

জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হামজা খান। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বেশ সক্রিয় দেখা যায়। রোববার (১৫ নভেম্বর) এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে অংশ নিতে এসে নিজ বাসায় অবস্থান করছিলেন তিনি। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি এবং পরে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close