রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত       ● ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন?      ● ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ      ● সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ধুনটে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড      ● মানিকগঞ্জে গাড়ি পোড়ানো মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার      ● যশোরে নাশকতার অভিযোগে আটক ৩      ● কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন      ● শূন্যরেখা থেকে উধাও সেই নারী      ● ত্রিশালে লাইসেন্স ছাড়াই ফিস ফিড বিক্রি, জরিমানা ৫৫ হাজার টাকা      ● আখাউড়ায় চড়া সবজি ও মাছের দাম, বিপাকে ক্রেতারা      ● শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া      
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে নিশ্চিত করেছিল, নিহতদের মধ্যে ১০ জন আমিরাতি এবং ৪ জন ভারতীয় নাগরিক। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় ভোরে শেখ খলিফা বিন জায়েদ রোডে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এতে আরও ৩০ জন আহত হন।

দুর্ঘটনায় নিহত আমিরাতি ১০ জন নাগরিকরা হলেন–মোহাম্মদ রশিদ আল কিন্দি, খালফান সাঈদ আল মাজরুই, রশিদ মুসা আল দারমাকি, হাজার সালেম খামিস মারজুক আল মেসমারি, আবদুল্লাহ হামাদ আল-হাফিতি, সুহাইর সাঈদ আহমেদ আল-ইয়ামাহি, মরিয়ম আবদুর রহমান আল হাম্মাদি, আমনা সাইফ আল নাকবি, আহলাম সাইফ আল নাকবি এবং আহমেদ থানি জুমা আল মুজাইরদি।

আর দুর্ঘটনায় নিহত ৪ ভারতীয় হলেন–মোহাম্মদ আসমিল সিদ্দিক, মিসনা জুবিন সিদ্দিক, মুহাম্মদ ফাইজ ও আতিফ মোহাম্মদ ইমরান মনসুর। এর মধ্যে প্রথম তিনজন ভারতের কেরালার বাসিন্দা ও শেষজন গুজরাটের।

রোববার (১৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ফুজাইরাহমুখী শেখ খলিফা বিন জায়েদ রোডে পরপর দুটি দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনায় একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দ্বিতীয় দুর্ঘটনায় দুটি শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

ফুজাইরাহ পুলিশ এর আগে জানিয়েছিল, ফুজাইরাহর প্রবেশপথের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয় এবং পরে উল্টে গিয়ে ধীরগতির যানজটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।

সংঘর্ষে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন অন্য গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় ১৮টি ছোট গাড়ি এবং ৫টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহত ৩০ জনের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে ৮ জন আমিরাতি, ৭ জন ভারতীয়, ৬ জন ওমানি, ৩ জন মিসরীয়, ২ জন জর্ডানি, ২ জন পাকিস্তানি এবং ২ জন ব্রাজিলীয় নাগরিক রয়েছেন। পরবর্তীতে আরও কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close