রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে নাশকতার অভিযোগে আটক ৩      ● কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন      ● শূন্যরেখা থেকে উধাও সেই নারী      ● ত্রিশালে লাইসেন্স ছাড়াই ফিস ফিড বিক্রি, জরিমানা ৫৫ হাজার টাকা      ● আখাউড়ায় চড়া সবজি ও মাছের দাম, বিপাকে ক্রেতারা      ● শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া      ● সিভিল এভিয়েশনে ফায়ার অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ শুরু      ● রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার      ● পঞ্চগড়ে গণপিটুনিতে চোরের মৃত্যু      ● সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ      ● শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড      ● খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      
যশোরে নাশকতার অভিযোগে আটক ৩
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরে নাশকতার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শনিবার দিবাগত রাতে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের পুরাতন কসবা এলাকার হাসানুজ্জামান জনি, একই এলাকার শাহজালাল টিপন এবং আরবপুর পাওয়ার হাউস মোড় এলাকার তারেক সরদার।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান সম্প্রতি আদালত চত্তরে ককটেল বিস্ফোরন ও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close